সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

১৪ বছর পর নবীগঞ্জে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৪৫৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঝিটকা গ্রামের কৃষক নুরুল হোসেন হত্যা মামলার পলাতক আসামী আব্দুল কাইয়ূম (৪৮) নামের ব্যক্তিকে ১৪ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে গোপলা বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, ২০০৫ সালের ১৫ নভেম্বর জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দিন-দুপুরে হামলা করে পুলিশের হাতে আটক আসামী ঝিটকা গ্রামের মৃত ওয়াছির মিয়ার পুত্র আব্দুল কাইয়ূম গংরা একই গ্রামের মৃত জহুর হোসেনের পুত্র ৩ সন্তানের জনক কৃষক নুরুল হোসেনকে রক্তাক্ত জখম করে ক্ষতবিক্ষত করে। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে ১২ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে ২৭ নভেম্বর মারা যান নুরুল হোসেন। এ ঘটনায় নিহতের ভাগ্না নুরুল আমিন বাদী হয়ে ১৮ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় ২০০৫ সালে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের পর অনন্যা আসামীরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে অনেকেই রাজনৈতিক ফায়দা হাসিল করারও অভিযোগ করেন নিহতের পরিবার। উল্লেখিত মামলার প্রধান আসামী আব্দুল কাইয়ূম দেশ ছেড়ে পালিয়ে মধ্যপ্রাচ্যের বাহরাইনে আত্মগোপন করেন। প্রায় ২ বছর পূর্বে তিনি দেশে এসে আবারো পলাতক অবস্থায় পালিয়ে থাকার পর শুক্রবার বিকেলে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ কাওছার আলম ও এ এস আই সোহাগের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিযে স্থানীয় গোপলার বাজার থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ ব্যাপারে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি তাকে গ্রেফতারের সত্যতা স্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com