বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

বিয়ের ৬ মাসের মাথায় নবীগঞ্জে প্রবাসির স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ৬২১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃনবীগঞ্জে বিয়ের ৬ মাসের মাথায় হাবিবা আক্তার (২০) নামে এক নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী শেষে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। হাবিবা উপজেলার সুলতানপুর গ্রামের ওমান প্রবাসি রুহুল আমীনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবা নামে ওই নববধু একই গ্রামের রিপন মিয়ার বাড়িতে গিয়ে গলায় শাড়ি পেছিয়ে ঘরের তীরের সাথে ফাস লাগিয়ে ঝুলতে থাকে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, বিয়ের ছয় মাসের মাথায় নববধুর আত্মহত্যার ঘটনাটি প্রাথমিক ভাবে রহস্যজনক মনে হচ্ছে। এ বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। সে কি কারণে কেন আত্মহত্যা করেছে তদন্তের পর বিষয়টি সম্পর্কে জানা যাবে। এদিকে, এ ঘটনায় সুলতানপুর গ্রামসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লোকমুখে চলছে নানান আলোচনা ও সমালোচনা। তবে তার মৃত্যুর পেছনে কি রহস্য রয়েছে পুলিশ এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com