বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমপি আবু জাহির ॥ হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত দুটি সড়ককে চার লেনে রূপান্তরের দাবি

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুলাই, ২০১৯
  • ৪৮২ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়ক ও কামড়াপুর ব্রীজ থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত রাস্তা ৪ লেনে রূপান্তরের দাবি জানিয়েছেন কমিটির সদস্য ও হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এছাড়াও হবিগঞ্জ-লাখাই-সরাইল-নাসিরনগর সড়কের বামৈ মোড় থেকে সাবেক লাখাই উপজেলা হেড কোয়ার্টার পর্যন্ত অল ওয়েদার রাস্তা নির্মাণের দাবিও উত্থাপন করেন তিনি। গতকার রবিবার স্থায়ী কমিটির সভাপতি একরাম হোসেন এমপি‘র সভাপতিত্বে সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপিসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এমপি আবু জাহিরের মাধ্যমে হবিগঞ্জে শিল্পাঞ্চাল, শেখ হাসিনা মেডিকেল কলেজ, আড়াইশ‘ শয্যার হাসপাতাল, আধুনিক স্টেডিয়ামসহ ব্যাপক উন্নয়ন সম্পন্ন হয়েছে। শীঘ্রই প্রতিষ্ঠিত হতে যাচ্ছে একটি কৃষি বিশ্ববিদ্যালয়। যে কারণে শুধু হবিগঞ্জ জেলাবাসী নয়, বিভিন্ন স্থান থেকে লোকজন এসে এখানে এসে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বিভিন্নভাবে জীবিকা নির্বাচন করছেন। এতে করে দিন দিন বৃদ্ধি পাচ্ছে যানবাহনের চাপ। এই বিষয়টিকে সামনে রেখেই উল্লেখিত সড়ক দু‘টিকে ৪ লেনে রূপান্তরে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এমপি আবু জাহির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com