বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

বানিয়াচঙ্গে বৃদ্ধা মা’কে মারধোর এর অভিযোগে ছেলের৭ দিনের কারাদন্ড

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯
  • ৪৭৩ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ বানিয়াচঙ্গে বৃদ্ধা মা’কে মারধোর করার অপরাধে ছেলেকে সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বিকাল সাড়ে ৪ টায় বানিয়াচঙ্গের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমদ আকুঞ্জি এ সাজা প্রদান করেন। জানা যায়, দোয়াখানী গ্রামের মৃত কুমেদ আলীর ছেলে আশরাফ আলী ওরফে আশ্বব প্রায়ই নেশাগ্রস্থ হয়ে তার মা সহ পরিবারের লোকজনের উপর চড়াও হত। গত মঙ্গলবার আশরাফ তার মা’কে মারধোর করে। এঘটনায় আশরাফ এর মা বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে থানার এসআই ফারুক অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলে আশরাফ আলীকে দোয়াখানী এলাকা থেকে গ্রেফতার করে। গতকাল ভ্রাম্যমান আদালেতর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমদ আকুঞ্জির কাছে অভিযুক্ত আশরাফ আলীকে নিয়ে আসা হলে উভয়পক্ষের শুনানী শেষে আশরাফ আলী ওরফে আশ্বব কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। গতকাল বিকাল সাড়ে ৫ টার দিকে পুলিশ স্কটের মাধ্যমে সাজাপ্রাপ্ত আশরাফ আলীকে জেল হাজতে প্রেরন করা হয়। ভবিষ্যতে পুনরায় এ ধরনের আচরণ না করার জন্য আশরাফ আলী ওরফে আশ্ববকে সতর্কও করেছে ভ্রাম্যমান আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com