রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

কুলাউড়ায় স্মরণকালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৪

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জুন, ২০১৯
  • ৫০৪ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ মৌলভীবাজারের কুলাউড়ায় স্মরণকালের বড় ট্রেন দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে শতাধিক। উদ্ধার কাজে বিজিবি নামানো হয়েছে। হাসপাতালে স্বজনদের ভিড় জমেছে।

রোববার দিবাগত রাত সাড়ে ১১টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় রেলপথের একটি কালভার্ট ভেঙে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের কয়েকটি বগি খালে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, দুর্ঘটনায় এ পর্যন্ত চারজন নিহত হয়েছেন। লাশগুলো পুলিশের হেফাজতে আছে। রাশেদুল ইসলাম বলেন, এ ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

হাসপাতালে স্বজনরা নিহত এক নারীর লাশ শনাক্ত করেছেন। তিনি কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের গুপ্ত গ্রামের বাসিন্দা বারি মিয়ার স্ত্রী মনোয়ারা পারভীন (৪৫)। রাত ২টা পর্যন্ত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন ৬০ জন। শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক আঘাত থাকায় ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

কয়েকজন যাত্রীকে জিজ্ঞাসা করলে তারা বলেন, প্রথমে তারা বুঝতে পারেননি। অনেক সময় আটকে থাকার পর রেল থেকে নেমে দেখতে পান অনে লোকজন। দেখতে পান পেছনের দিকে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। তখন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসও আসে। তারা তখন বুঝতে পারেন বড় দুর্ঘটনা ঘটেছে। তারা আরো জানান, বিগত কয়েক দিন যাবত ঢাকার সাথে সরাসরি বাস যোগাযোগ বন্ধ থাকায় ট্রেনে যাত্রীর সংখ্যা বেশি ছিল।

দুর্ঘটনায় আহতদের উদ্ধারকাজ অব্যাহত আছে। উদ্ধারকাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। উদ্ধারকাজে স্থানীয় লোকজনও সহায়তা করছে।

কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে স্বজনদের ভিড় রয়েছে। ওই সময়ের ট্রেন যাত্রীদের স্বজনরা মূল ফটক থেকে ভেতর পর্যন্ত রাস্তার দুই অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা আহতদের দেখতে অ্যাম্বুলেন্স থামিয়ে পরিচিতদের খোঁজ করেন। স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে আসেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মো. শাহজালালসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা নিশ্চিত করেছেন, কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এখন ৪ জনের লাশ রয়েছে। এদের মধ্যে ৩ জন নারী ও ১ জন পুরুষ।
ট্রেন দুর্ঘটনার পর উদ্ধার কাজে বিজিবি নামানো হয়েছে। মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম এ কথা জানান।

সুত্রঃ  নয়া দিগন্ত

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com