মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচনী নিরাপত্তায় বিজিবির সর্বাত্মক প্রস্তুতি তিন মাসে চোরাচালান প্রতিরোধে ২৬ কোটি টাকার মালামাল জব্দ মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার এর সেবা ডায়াগনস্টিক সেন্টার পরিদদর্শন নরপতি লেবু বাগান শোকসভা খালেদা জিয়া ছিলেন গনন্ত্রের মাতা, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু মাধবপুরে বিজিবির অভিযান কসমেটিকস ও জিরাসহ পণ্য জব্দ চুনারুঘাট-মাধবপুরে অনিয়ম ও দুর্নীতি চিরতরে বন্ধ করা হবে-সৈয়দ ফয়সল নারী শিক্ষা ও উন্নয়নে বিএনপির বিশেষ পরিকল্পনা রয়েছে- সৈয়দ মোঃ ফয়সল বিএনপি ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা বাড়বে-সৈয়দ মো. ফয়সল

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের ১০টি ড্রেজার ধ্বংস’ বালুভর্তি ট্রাক জব্দ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুন, ২০১৯
  • ৬৩১ বার পঠিত

নুর উদ্দিন সুমন।। হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১০টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ জুন) বিকেলে উপজেলার খোয়াই নদীর কাজিরখিল ব্রিজের পাশে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন ইকবাল।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ব্রিজের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল প্রভাবশালী একটি মহল। পরিবেশের ক্ষতি করে এই বালু উত্তোলনে ক্ষোভ দেখা দেয় স্থানীয়দের মধ্যে। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। 

একপর্যায়ে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান করলে পরিচালনা করলে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ১০টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও বালুভর্তি দুইটি ট্রাক জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল জানান, পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালানো হয়। এসময় বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com