মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান

আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কাজ র‌্যাবের অভিযান আটক ২ কারাদন্ড

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মে, ২০১৯
  • ৪৯১ বার পঠিত

নুর উদ্দিন সুমন।। হবিগঞ্জে আবাসিক হোটেলগুলোতে প্রতিনিয়তই অসামাজিক কার্যকলাপ চলছে। পবিত্র রমজান মাসেও থেমে নেই এসব অসামাজিক কাজ। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে অভিযানে নামে র‌্যাব। এ সময় তিনটি হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে হোটেল শাপলা থেকে অসামাজিক কাজে জড়িত থাকার দায়ে আটক এক যুবককে ১০ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারি পুলিশ সুপার মো. আব্দুল খালেক জানান, শহরের সিনেমাহল রোড এলাকার হোটেল শাপলায় অসামাজিক কার্যকলাপ চলা এবং হোটেলের লাইসেন্সেরে মেয়াদ না থাকায় মালিক মহিবুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় আটক যুবক রাহেল মিয়াকে ১০ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সে শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুড়া গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে। একই এলাকার সিহাব রেস্টুরেন্টের রেজিস্ট্রেশন না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগেও তাকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। মাঝে ওই হোটেল মালিককে সতর্ক করা হয়েছিল। অপরদিকে শ্মশানঘাট সড়কের বিলাস বহুল রোজভিউ হোটেলকে মূল্য তালিকা না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। র‌্যাবের অভিযানের খবর পেয়ে আগেই রোজভিউ হোটেল কর্তৃপক্ষ সতর্ক হয়ে গেছে। অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা ও আনিসুর রহমান খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com