শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

মহাসড়কের নোয়াপাড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে এক মহিলা নিহত ॥ আহত ১০

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৯ মে, ২০১৯
  • ৫৩৩ বার পঠিত

মাধবপুর প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া আল আমিন হোটেল এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ের এক মহিলা নিহত হয়েছে। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১০ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দূর্ঘটনাটি ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) লিয়াকত আলী জানান, আল আমিন হোটেল এলাকায় বাস ও একটি দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওসি আরো জানান, নিহত নারীর পরিচয় সনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। দূর্ঘটনা কবলিত বাস ও ট্রকটি আটক করা গেলেও চালকরা পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com