বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

বাহুবলে ক্রীড়া সংস্থার নয়া সাধারণ পরিষদ গঠন ইউএনওসহ ৭জনের বিরুদ্ধে আদালতে মামলা

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মে, ২০১৯
  • ৫৪৮ বার পঠিত

বাহুবল প্রতিনিধি  ॥ বাহুবলে ক্রীড়া সংস্থার নবগঠিত সাধারণ পরিষদকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা হয়েছে। মামলায় ইউএনও, এসিল্যাণ্ড, ওসি, যুব উন্নয়ন অফিসার, বাহুবল কলেজের অধ্যক্ষসহ এডহক কমিটির ৭ জনকে বিবাদীভূক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার সহকারী জজ আদালত, বাহুবলে এ স্বত্ব মামলাটি দায়ের করেন ক্রীড়াবিদ মামুনুর রশীদ মামুন, শফিক মিয়া ও মাহফুজ আলম চৌধুরী। গত ২১ মে উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন স্বাক্ষরে উপজেলা ক্রীড়া সংস্থার ২১ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ বাতিলের দাবিতে এ মামলাটি দায়ের করা হয়েছে।
সূত্র জানায়, উপজেলা ক্রীড়া সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদের ২০১৪ সনে প্রকাশিত স্থানীয় ক্রীড়া সংস্থার গঠতন্ত্র মোতাবেক পরিচালিত হয়ে আসছে। বাহুবল উপজেলা ক্রীড়া সংস্থার বর্তমান এডহক কমিটির আহ্বায়ক গত ২১ মে উল্লেখিত গঠনতন্ত্রের বিভিন্ন ধারা, উপ-ধারা বিধি-বিধান না মেনেই সাধারণ পরিষদের তালিকা প্রকাশ করেন। এতে স্থানীয় ক্রীড়াবিদদের বাদ দিয়ে অক্রীড়াবিদদের অন্তর্ভূক্ত করা হয়। এ নিয়ে স্থানীয় ক্রীড়াবিদদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়।
মামলায় উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী অফিসার তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করে মনগড়া মতে ক্রীড়া সংস্থাকে পরিচালনা করছেন। তার স্বেচ্ছাচারীমূলক কাজ-কর্মের জন্য মহামান্য কোর্ট স্বশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com