রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাটে অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস, ঝুঁকিপূর্ণ সিলিন্ডার বেচাকেনার বিরুদ্ধে অভিযান

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মে, ২০১৯
  • ৫০৮ বার পঠিত

নুর উদ্দিন সুমন।। হবিগঞ্জের চুনারুঘাট মুড়িছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একটি ড্রেজার মেশিন বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। মঙ্গল বার দুপুরে সহকারী কমিশনার ভূমি স.ম. আজহারুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, মুড়িছড়ায় অবৈধভাবে বালু উত্তল করছে একটি চক্র এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। আমাদের উপস্থিতিটের পেয়ে অনেকই পালিয়ে গেছে। আমরা তাৎক্ষনিক একটি ড্রেজার মেশিন পুড়িয়ে বিনষ্ট করেছি । যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে পৃথক সময় অভিযান করেন অবৈধভাবে দোকানগুলোতে যত্রতত্র ফেলে রেখে বিক্রি করছে এলপিজি সিলিন্ডার। এসব দোকানদার বেশিরভাগই বিস্ম্ফোরক পরিদপ্তরের লাইসেন্স নেননি। তা ছাড়া ঝুঁকি জেনেও দোকানিরা সনদ ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ঝুঁকিপূর্ণ এ জ্বালানি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করে পরিদপ্তরের লাইসেন্স ছাড়া অবৈধভাবে যত্রতত্র বিক্রি করছে। এ কারণে শিগগিরই অবৈধভাবে এই জ্বালানি বিক্রি বন্ধে অভিযান চালানো হবে। স.ম. আজহারুল ইসলাম আরও বলেন, যেখানে সেখানে অবৈধভাবে মজুদ করে এই ঝুঁকিপূর্ণ সিলিন্ডার বেচাকেনা বেড়েছে। বেশিরভাগ দোকানি বিস্ম্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ছাড়াই এ ব্যবসা করছে
প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে, পরবর্তীতে জরিমানা করা হবে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com