শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
নবীগঞ্জে ফ্রান্স প্রবাসী আব্দুল মুমিনের বাড়ি ঘর হামলা ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগ ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

শ্রমিক দিবস উপলক্ষে বাগানে বিক্ষোভ, র‌্যালি

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২০ মে, ২০১৯
  • ৫১৩ বার পঠিত

নাজিম উদ্দিন সুহাগ।। হবিগঞ্জের চুনারুঘাটের বিভিন্ন চা বাগানে সোমবার সকালে থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন শেষে কাজে ফিরেছেন চা শ্রমিকরা।
চা শ্রমিক দিবস উপলক্ষে বাগানে বিক্ষোভ, র‌্যালি ও আলোচনা সভা করেন তারা। এ সময় অধিকার আদায়ে প্রয়াত চা শ্রমিক নেতাদের শ্রদ্ধা জানানো হয়।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চুনারুঘাট চানপুর চা বাগানের শ্রমিক নিপেন পাল বলেন, দেউন্দি চা বাগান ছাড়াও ১৭টি বাগানে কর্মরত সহশ্রাধিক চা শ্রমিক কর্মবিরতি পালন করেছে। কর্মবিরতি পালন শেষে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।

তিনি আরো বলেন, প্রতি বছরই রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালনের আহবান জানালেও সরকারি উদ্যোগ চোখে পড়ছে না। আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে অল্প মজুরির মাধ্যমে হাড়ভাঙ্গা পরিশ্রম করানো হচ্ছে। তাই দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন, ৪০০ টাকা মজুরি নির্ধারণ এবং ভূমি অধিকারসহ ৭ দফা দাবী জানিয়েছি।

চা শ্রমিক নেতা কাঞ্চন বলেন, আমাদের দেয়া মজুরি দিয়ে সংসার চালানো কঠিন। তাই মজুরি বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাত দফা দাবি জানিয়েছি। আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাব।

১৯২১ সালের ২০ মে ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্তি পেতে সিলেট অঞ্চলের প্রায় ৩০ হাজার চা-শ্রমিক জন্মস্থানে ফিরে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় চাঁদপুরের মেঘনা ঘাটে চা শ্রমিকদের ওপর গুলি চালিয়ে হত্যা করা হয়। এরপর থেকে এই দিনকে চা-শ্রমিকেরা ‘চা-শ্রমিক দিবস’ হিসেবে পালন করছেন। তবে বারবার দাবি জানানো পরও দিবসটি স্বীকৃতি পায়নি। ঘুচেনি চা শ্রমিকদের বঞ্চনা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com