বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

সিলেটে যানবাহন চলবে না আগামীকাল সোমবার

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯
  • ৫৫৫ বার পঠিত

ডেস্ক নিউজঃ আগামীকাল সোমবার সিলেটজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এর ফলে সিলেটে বাস, মাইক্রোবাস, অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। ৭ দফা দাবিতে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এই কর্মবিরতি ঘোষণা করেছে।

এ বিষয়ে শনিবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে সংগঠনটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনও করা হয়।

তাদের দাবির মধ্যে সিকৃবির শিক্ষার্থী ঘোরি মো. ওয়াসিম নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলাটি দন্ডবিধির ৩০২ এর স্থলে ৩০৪ ধারায় অন্তর্ভূক্ত করার বিষয়টি রয়েছে। এছাড়া সড়ক পরিবহন আইন ২০১৮ এর কয়েকটি ধারায় জরিমানার অঙ্ক কমানো, সড়ক-মহাসড়কে তল্লাশির নামে পুলিশের হয়রানি বন্ধের দাবিও রয়েছে।

এদিকে, আগামীকাল সোমবার সিলেটে যানবাহন চলাচল করবে না এমন প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। পরিবহন শ্রমিকরা নিজেদের ‘অন্যায্য স্বার্থের কারণে’ সাধারণ মানুষকে জিম্মি করেন বলে সাধারণ মানুষের অভিযোগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com