মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন

হবিগঞ্জে হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ৫৭৮ বার পঠিত
নুর উদ্দিন সুমন।।  হবিগঞ্জের আজমিরীগঞ্জে কৃষক তোতন মিয়া হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন ও ১৪ জনকে খালাস দিয়েছে আদালত। এসময় দণ্ডিতদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম নাছিম রেজা এ রায় দেন।
দণ্ডিতরা হলেন-উপজেলার জলসুখা শংকমোহন গ্রামের সফর আলীর ছেলে মোশাহিদ মিয়া, সামছুল হকের ছেলে মোহন মিয়া, বাগহাটি গ্রামের আলম মৌলার ছেলে জিয়াউর রহমান, আটপাড়া গ্রামের রহমান উল্লাহর ছেলে ওয়াহাব উল্লাহ, মধ্যপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে চান মিয়া ও মির্কা গ্রামের বিনন মিয়ার ছেলে দিলু মিয়া। রায়ের সময়ে মোশাহিদ মিয়া ও জিয়াউর রহমান উপস্থিত ছিল। বাকী চার আসামি পলাতক রয়েছেন।
হবিগঞ্জের কোর্ট ইন্সপেক্টর আল আমিন হোসেন বলেন, উপজেলার জলসুখা শংকরমোহন গ্রামের আব্দুল মজিদের ছেলে কৃষক তোতন মিয়া আসামি মোশাহিদ মিয়ার জলমহালে বাবুর্চির কাজ করতেন। তাদের মধ্যে বিরোধ থাকায় ২০০৫ সালের ৩০ অক্টোবর সন্ধ্যায় তোতনকে ডেকে  নিয়ে জলমহালের পাশের ক্ষেতে জবাই করা হয়। পরে এ ঘটনায় নিহতের স্ত্রী আনোয়ারা আক্তার বাদী হয়ে ২০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে তৎকালীন আজমিরীগঞ্জ থানার ওসি শ্যামল কান্তি বড়ুয়া ২০০৬ সালের ১৯ মার্চ ২০ জনকেই আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ২৬ স্বাক্ষীর মধ্যে ১৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেয়া হয়। এতে ছয়জনকে যাবজ্জীবন ও অপরাধে সম্পৃক্ততা না থাকায় বাকীদের খালাস দেয়া হয়।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডডেভোকেট আব্দুল আহাদ ফারুক বলেন, রায়ে বাদী পক্ষ খুশি হয়েছে। তবে কয়েকজন আসামি খালাস পাওয়ায় কিছুটা হতাশ। এ বিষয়ে পরবর্তীতে আইনি পদক্ষেপ নিবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com