মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ

বাহুবলের দিগম্বর এলাকায় শিমের বাম্পার ফলন ॥ কৃষকের মুখে হাসি

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩১ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার দ্বিগাম্বর এলাকায় বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন দিগন্তজোড়া সবুজের সমারোহ। চারদিকে লতানো শিম গাছের ছায়ায় ঢেকে থাকা ক্ষেত আর তার ফাঁকে ফুটে থাকা বেগুনী ফুল যেন প্রকৃতির সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয় কৃষকদের পরিশ্রমে এ এলাকায় এবারও শিমের বাম্পার আবাদ হয়েছে। এতে খৃসকদের মুখে হাসি ফুটে উঠেছে। কৃষকরা জানান, অনুকূল আবহাওয়া, সময়মতো সেচ এবং সারের সঠিক ব্যবহারের কারণে প্রতি বছরই এ অঞ্চলে শিমের ভালো ফলন হয়। ইতোমধ্যে অনেক গাছে শিম ধরতে শুরু করেছে। মৌসুম ভালো থাকলে এবার রেকর্ড উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। বাজারে ভালো দাম থাকায় কৃষকদের মধ্যে উৎসাহও দেখা গেছে। সরেজমিনে শিম বাগানে গিয়ে দেখা যায়, দ্বিগাম্বর এলাকার উৎপাদিত শিম শুধুমাত্র স্থানীয় বাজারেই নয় সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হয়ে থাকে। ফলন ভালো হলে অনেক পাইকাররাই এলাকায় ভিড় করেন, যার ফলে স্থানীয় বাজারের পাশাপাশি কৃষকরা জায়গায় বসেই ন্যায্য মূল্য পেয়ে থাকেন। স্থানীয় কৃষক হোসেন আহমেদ বলেন, দ্বিগাম্বরের শিমের আলাদা চাহিদা আছে। সিলেটসহ বিভিন্ন জায়গায় আমাদের শিম যায় এবং দামও ভালো পাওয়া যায়। তাই পরিশ্রম সার্থক হয়। উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় কর অপু জানান, নিয়মিত পরামর্শ, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং রোগবালাই নিয়ন্ত্রণে বিশেষ নজর দেওয়ার কারণে এ অঞ্চলে শিম চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। শিম মৌসুম চলবে আরও কয়েক সপ্তাহ। কৃষকরা আশা করছেন, এবারও লাভের মুখ দেখবেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com