শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় সরকারি কর্মচারী নিহত

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চুনারুঘাট উপজেলার দেওরগাছ আমতলি এলাকায় দুই মোটর সাইকেল ও টমটমের ত্রিমুখী সংঘর্ষে মিজানুল হক মামুন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুর ১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুল হক মামুন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অপর একটি মোটরসাইকেল ও টমটমের ত্রিমুখী সংঘর্ষে আর এক আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের কর্মস্থল ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। চুনারুঘাট থানার সাব ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মিজানুল হক মামুনের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com