সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক*

শায়েস্তাগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ একজন আটক

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে ৩৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শায়েস্তাগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে-ঢাকা থেকে একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ গাঁজা শায়েস্তাগঞ্জ হয়ে বিভিন্ন এলাকায় পাচার হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই গাড়ির চালক ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। র‌্যাব-৯ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানায়, সে দীর্ঘদিন ধরে চুনারুঘাট এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। এ ব্যাপারে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে র‌্যাব জানায়। র‌্যাব-৯ এর প থেকে জানানো হয়, মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আইন-শৃংখলা বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com