বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

ঢাকা-সিলেট মহাসড়কে এনা বাস ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ১

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বালুবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার হাফিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন নরসিংদী জেলার বাগহাটা গ্রামের বাসিন্দা মোঃ মো. মোমিন মিয়া (৪৫)। যিনি দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ছিলেন বলে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছেন বাসচালক সুলতান মিয়া (৩৭) এবং আরও চারজন যাত্রী। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত মোমিন মিয়ার ছেলে ইলিয়াছ হোসাইন হৃদয় বাদী হয়ে বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। উল্লেখ্য, ঢাকা-সিলেট মহাসড়কে বালু বাহী ট্রাকের বেপরোয়া গতির কারণে অতীতে একাধিক দুর্ঘটনা ঘটেছে, যা নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com