সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব ।

টঙ্গির দ্বিতীয় ইজতেমায় থাকছেন যে ৩৩ মুরব্বি

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৮৫ বার পঠিত

বৃষ্টিস্নাত দিনে দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়েছে আজ। এ ইজতেমায় অংশ নিচ্ছেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা।

সেকারণেই দিল্লির নিজামুদ্দিন মারকাজ থেকে এসেছেন তাবলিগের নবীন-প্রবীণ মিলে ৩৩ মুরব্বির এক প্রতিনিধি দল।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিজামুদ্দিন মারকাজ থেকে বিমানবন্দর সংলগ্ন হজ ক্যাম্পে এসে পৌঁছেছেন প্রতিনিধি দলটি।

নিজামুদ্দিনের এসব মুরব্বিরাই দ্বিতীয় ধাপের এ ইজতেমায় বয়ান ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

মাওলানা সাদ কান্ধলভির অনুপস্থিতিতে এ ইজতেমায় আমির হিসেবে দায়িত্ব পালন করছেন নিজামুদ্দিন মারকাজের প্রবীণ মুরব্বি মাওলানা শামীম আহমদ।

সূত্রের খবর, এই পর্বের ইজতেমায় মাওলানা সাদ না আসলেও তার বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভির আসার কথা রয়েছে।

মাওলানা শামীম আহমদ ছাড়াও এ প্রতিনিধি দলে রয়েছেন বিশ্ব বিখ্যাত আলেম ইউসুফ সালানির সন্তান মাও ইয়াকুব।

এছাড়ও আরও যারা থাকছেন – মাওলানা শওকত, মাওলানা ওমর মালিক, মুফতি শেহজাদ, মাওলানা হাশিম বিন শামীম, মাওলানা আসাদুল্লাহ, মাওলানা যুয়ারুল হাসান, মিয়াজি মাওলানা ফুল, মুফতি শরিফ, মাওলানা জামসিদ, মো. ও মুরসালিন প্রমুখ।

এছাড়াও ভারতের বিভিন্ন প্রদেশের তাবলিগি দায়িত্বশীলদের মধ্য থেকে অনেকেই উপস্থিত থাকার কথা রয়েছে।

মাওলানা নাফিস, মুফতি আব্দুর রহিম, শায়খুল হাদিস আব্দুর রশিদ, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা শামসুর রহমান, মাওলানা গাজাইল, প্রফেসর আব্দুল আলিম, শায়খ ইলিয়াস (বাড়াবাকিং), শায়খ আলাউদ্দিন (মেওয়াত) এদের মধ্যে অন্যতম।

সুত্রঃ যুগান্তর

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com