বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে  ৩৩.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি, উচ্চশিক্ষার সুযোগ এশিয়ান ইউনিভার্সিটিতে মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে পওয়া গেল মহব্বত আলীর ক/ঙ্কা/ল। স্বামী স্ত্রীসহ আটক ৪ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই!

হবিগঞ্জ শহরে টমটম চালকদের কাছে জিম্মি হয়ে পড়েছে যাত্রীরা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৩৫৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার:- হবিগঞ্জ শহরে বেড়েই চলছে টমটম চালকদের নৈরাজ্য। যেখানে পার্কিং, ওভার টেকিং, যাত্রীদের সাথে অসদাচরণ, নানা অজুজাতে অতিরিক্ত ভাড়াসহ বিভিন্ন অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
যাত্রীদের অভিযোগ, ৫ টাকার ভাড়া এখন ১০ টাকা রাখা তাদের কাছে নিত্যনৈমিত্তকার ঘটনা হয়ে দাড়িয়েছে। কেউ ১০ টাকা দিতে না চাইলে সৃষ্টি হচ্ছে ঝামেলার। প্রতিদিনই চালকদের সাথে যাত্রীদের বাকবিতণ্ডাসহ হাতাহাতির ঘটনা ঘটে।
জানা যায়, পৌর এলাকার যে কোন স্থানে উঠা নামার জন্য ৫ টাকা রাখার কথা বলা হলে বাস্তবে চিত্র ভিন্ন। দিনের বেলা ১০ টাকা তো চাওয়াই হয়, রাত ১০ টার পর ১০ টাকা ছাড়া কোনো যাত্রীই তুলতে চায় না চালকরা। এ যেনো টমটম চালকদের নৈরাজ্য। বিশেষ করে মহিলাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়।
মহিলা যাত্রীরা অভিযোগ করেন, কর্তৃপক্ষকে বার বার জানানোর পরও এর কোনো বিহীত ব্যবস্থা নেয়া হচ্ছে না। ফলে টমটম চালকদের কাছে তারা জিম্মি হয়ে পড়েছে। অথচ হবিগঞ্জের প্রধান সড়ক সংস্কার হয়ে গেছে। কিন্তু ভাঙ্গাচুরা রাস্তায়ও উঠানামা ৫ টাকা ছিলো। কিন্তু এখন ১০ টাকা গুনতে হয়। আবার যাত্রীও নেয়া হয় ৬ থেকে ৮ জন। অচিরেই যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হয় হয়তবা তাদের লাগাম ধরা সম্ভব হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com