বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

নারী তার মেধা ও শ্রম দিয়ে  সমঅংশীদারিত্ব নিশ্চিত করেছে – এসপি মুরাদ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩১১ বার পঠিত

নুর উদ্দিন সুমন :  নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপী সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর এই দিনে দিবসটি উদযাপন করা হয়। এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য।  এ উপলক্ষ্যে হবিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে এক আলোচনা সভা ও  কেক কাটার মধ্য দিয়ে  এ দিবসটি উদযাপন  করে। উক্ত আলোচনা সভায়  ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুপুরে  হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  হবিগঞ্জের পুলিশ সুপার  এস এম মুরাদ আলি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নজরুল একাডেমীর সভাপতি তাহমিনা বেগম, হবিগঞ্জ  ইনফো ডটকম এর আইন উপদেষ্টা ও মানবাধিকার কর্মী এডভোকেট সায়লা খান।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন, নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সরকার নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সব অগ্রগতি এবং উন্নয়নে সমঅংশীদারিত্ব নিশ্চিত করেছে। সারা বিশ্বে তাই আজ বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি। তিনি বলেন, এ দেশের নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় যেমন আমরা স্বাধীনতা অর্জন করেছি, তেমনি ভাবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলাও সম্ভব হবে।

এছাড়াও আলোচনা সভায় কর্মক্ষেত্রসহ সব স্তরে নারীদের অধিকার, সমতা ও শিক্ষার বিষয়ে গুরুত্ব তুলে ধরেন বক্তরা।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরওআই
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)  জিএম হামিদুর রহমান,  জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ  মোঃ আল আমীন ও অত্র জেলা পুলিশে কর্মরত সকল নারী পুলিশ সদস্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com