মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান

চুনারুঘাটে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৫৫ বার পঠিত

এফ এম খন্দকার মায়া :- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মূর‌্যালে শ্রদ্ধাঞ্জলি প্রদান আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে

সোমবার (৭ই মার্চ)সকালে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।

এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন,লুৎফর রহমান মহালদার,পৌরসভা মেয়র সাইফুল আলম রুবেল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু,সাধারণ সম্পাদক আবু তাহের,সহ সভাপতি সৈয়দ মোদাব্বের হোসেন,সাবেক কমান্ডার আব্দুস সামাদ,কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহিদুল ইসলাম,শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উক্ত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।কার্যক্রমের শুরুতে কেন্দ্রীয় শহিদ মিনারে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মূর‌্যালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা শেষে উক্ত সভা অনুষ্ঠিত হয।

এসময় উপস্থিত অতিথিগন বলেন, ঐতিহাসিক ৭ মার্চ আমাদের অহংকারের দিন।

১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে এসে মুক্তিযুদ্ধের জন্য বাঙালি জাতিকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন।

পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বঙ্গবন্ধুর ৭ মার্চের এই ভাষণ এক অনন্যসাধারণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা।

এই ভাষণের মধ্যে বঙ্গবন্ধু স্পষ্টভাবেই বাংলাদেশের স্বাধীনতা শব্দটি উচ্চারণ করেছিলেন এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই স্বাধীনতা অর্জনে গেরিলাযুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

বঙ্গবন্ধুর ভাষণটি আজ বিশ্ব ঐতিহ্য হিসেবেও স্বীকৃত। এটি বিশ্বে সর্বাধিকবার প্রচারিত অলিখিত ভাষণ।

উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী,সামাজিক সাংস্কৃতিক,সাংবাদিক ও বিজয়ী শিক্ষার্থীগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com