শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম:
মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার

চুনারুঘাটে নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২৯৯ বার পঠিত

চুনারুঘাট প্রতিনিধি   : নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদে হবিগঞ্জের চুনারুঘাটে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে চুনারুঘাটসহ দেশে নিত্য প্রয়োজনীয় তেল, চাল, ডাল, চিনি, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন পণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে করে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী। চুনারুঘাট উত্তর বাজার থেকে মিছিলটি চুনারুঘাট মুসলিম প্লাজার সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুর রহিম শ্যামল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক, যুগ্ম আহ্বায়ক মো: শফিক মিয়া, সদস্য সচিব জালাল কমিশনার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ, শ্রমিক দলের জাহাঙ্গীর আলম খান, বিএনপি নেতা মাহমুদুল হাসান ফিরুজ, আব্দুল মতিন সহ প্রতিটি ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। সরকার সামাল দিতে পারছেন না সিন্ডিকেটের দৌরাত্ম্যে। তেলের দাম বাড়ার সম্ভাবনা অনুমান করেই বিক্রেতারা মজুদ করা শুরু করেছে। দ্রব্যমূল্যের উর্ধগতিতে দেশের সাধারণ থেকে মধ্যবিত্ত পরিবারের মানুষ হতাশা ভোগ করেছেন। আগামী রমজান মাসকে সামনে রেখে অনতিবিলম্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার ভেতরে নিয়ে আসার উদাত্ত আহ্বান জানানো হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com