মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ

অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ৫ জনকে আড়াই লাখ টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ২৬১ বার পঠিত

নুর উদ্দিন সুমন :  হবিগঞ্জের চুনারুঘাটে  অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রম্যমান  আদালতের অভিযানে  ৫ জনকে আড়াই লাখ টাকা জরিমানা করা  হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে  উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়নের ওসমানপুর এলাকার মুড়ীছড়ায় ইজারা বহির্ভূত স্থান থেকে  অবৈধভাবে বালু উত্তোলন করায় জারুলিয়া এলাকার মরম আলীর ছেলে মোঃ শাকিল মিয়া (২০), মৃতঃ রজব আলীর ছেলে মোঃ কদর আলী (৩৫ ), আঃ মন্নাফের ছেলে মোঃ সোহেল মিয়া (৩৫) মোঃ ছোবাহান মিয়ার ছেলে মোঃ স্বপন মিয়া (৩০) মৃতঃ আমীন  আলীর ছেলে মোঃ জুয়েল মিয়া (২৫) সহ পাঁচজনকে ৫০ হাজার করে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।  ভ্রম্যমান আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চন্দ্র পাল।  তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে  মুড়ীছড়ায় ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলার সময় তাদেরকে আটক করে জরিমানা করা হয়েছে।  তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে কাউকে ছাড় দেওয়া হবেনা। ভ্রম্যমান আদালতকে সহযোগিতা করে চুনারুঘাট থানার এএসআই ইমরুলের নেতৃত্বে একদল পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com