সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক*

২নং ওয়ার্ডকে আধুনিক রুপে সাজাতে চাই-খলিলুর রহমান ইকবাল

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৭৬৯ বার পঠিত

নুর উদ্দিন সুমন: প্রথমধাপে ২৮ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে পৌরসভার ২নং ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন খলিলুর রহমান ইকবাল। তিনি হবিগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির নির্বাচিত সদস্য ও পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। নির্বাচন নিয়ে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ২নং ওয়ার্ডকে আধুনিক রুপে সাজাতে চাই। নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয়, এলাকার উন্নয়ন করতেই নির্বাচনে প্রার্থী হয়েছি। মানুষ আমাকে ভালবাসে। তার প্রমাণ দিবে। আমি অপেক্ষায় আছি। সফলতা আসবে। আমি এবারই নির্বাচনে প্রার্থী হয়েছি। আর লোকজন বহুদিন ধরে নতুন মুখের সন্ধান করছে। কারণ এ ওয়ার্ড থেকে অনেকেই নির্বাচন করেছেন। তাদেরকে লোকজন দেখেছে। এবার আমাকে নির্বাচিত করতে চায় তৃণমূল ভোটাররা। কারণ ভোটাররা বুঝতে পেরেছে আমাকে দিয়ে সঠিক উন্নয়ন সম্ভব। আমার পিতা মোঃ আব্দুর রউফ ও মা হালিমা খানম সমাজসেবায় নিজদেরেকে ব্যস্ত রেখেছেন। আমি তাদের সন্তান হয়ে বসে থাকতে পারি না। নিজ কর্মের পাশাপাশি মানুষের সেবা করতে চাই। আশা করি লোকজন আমাকে নিরাশ করবে না। বিশেষ করে করোনাকালে আমি এলাকার মানুষের পাশে ছিলাম। বর্তমানেও রয়েছি। আমি নির্বাচিত হলে এ ওয়ার্ডের বিভিন্নস্থানে মিনি ডাস্টবিন তৈরি করে দিব। যার ফলে লোকজন নির্ধারিত স্থানে ময়লা আবর্জনা ফেলতে পারবে। সেই সাথে পরিবেশ থাকবে সুরক্ষিত। বয়স্ক অসহায় ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ সাহায্য চালু করা হবে। আরো বলছি, এ ওয়ার্ডে কোন প্রকারের মাদক ও জুয়াসহ নানা ধরণের অপরাধ কর্মকান্ড হতে দিব না। থাকবে না জলাবদ্ধতা। আমি চাই সবার দোয়া ও ভালবাসা। সেই সাথে চাই তৃণমূলের ভোট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com