মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান

মাধবপুরে তথ্য প্রযুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইনে ইউপি সদস্য গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৫১৭ বার পঠিত

আবুল হাসান ফায়েজঃ হবিগঞ্জের মাধবপুরে ফেসবুক লাইভে এসে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি এবং প্রধানমন্ত্রী ও সরকার সম্পর্কে বিষোদগার অশালীন বক্তব্য দেওয়ায় ইউপি সদস্য স্বরবিন্দু সরকার তপনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দুর্গাপুর গ্রামের শ্রীকান্ত সরকারের ছেলে এবং ৫নং আন্দিউড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য। এ ঘটনায় আন্দিউড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন বাদী তার আরজিতে উলেখ করেছেন তপন সরকার প্রধানমন্ত্রী, সরকারিদল, আওয়ামীলীগ ও পুলিশবাহিনীতে উস্কানিমূলক বিশ্রী ও অশালীন ভাষায় কটুক্তি ও সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টি করে আইন শৃঙ্খলা বিঘ্ন করার মতো লাইভে এসে মন্তব্য
করেন। এ ঘটনায় আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান সংক্ষুব্ধ হয়ে মাধবপুর থানায় একটি অভিযোগ দিলে তথ্য প্রযুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইনে স্বরবিন্দু সরকার তপনকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com