শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত

চুনারুঘাট ব্যকস নির্বাচন: পিতার স্বপ্ন পূরণে মাঠে নেমেছেন ছেলে

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৬১৮ বার পঠিত

সাইফুর রাব্বি, চুনারুঘাটঃ আসন্ন চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যাকস নির্বাচনে পিতার রেখে যাওয়া কাজের হাল ধরে বাবার স্বপ্ন পূরণে মাঠে নেমেছেন ছেলে। সন্ত্রাসীদের হাতে নিহত চুনারুঘাট ব্যাকসের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার সন্তান এডভোকেট নাজমুল ইসলাম বকুল সাঃ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা করে নিয়মিত ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় সহ দোয়া চাচ্ছেন৷ নিয়মিত যাচ্ছেন ব্যবসায়ীদের দ্বারে দ্বারে৷

তিনি জানান, আমার বাবা ব্যবসায়ীদের নিয়ে অনেক কাজ করেছেন৷ ব্যবসায়ীদের কল্যানে নিরলস প্রচেষ্টা ছিলো তার। তার একটি স্বপ্ন ছিলো চুনারুঘাট বাজার কে আদর্শ ও মডেল বাজারে রূপান্তর করে চুনারুঘাটের ব্যবসায়ীদের মধ্যে ঐক্য গঠন। সেই স্বপ্ন পূরণে আমি ব্যবসায়ী ভাইদের অনুপ্রেরণায় সাঃ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছি। আমি সকলের প্রতি দোয়া কামনা করি।
জানা যায়, এডভোকেট নাজমুল ইসলাম বকুল উচ্চ শিক্ষা গ্রহন করেছেন দেশের বাইরে। বর্তমানে তিনি চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি চুনারুঘাটে ব্যবসায়ীদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন৷

উল্লেখ্য, আসন্ন ২১ নভেম্বর চুনারুঘাট ব্যকস নির্বাচন কে ঘিরে চুনারুঘাট বাজারের ব্যবসায়ীদের মধ্যে অংশ গ্রহনমূলক একটি নির্বাচন আশা করছেন ভোটাররা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com