শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত

চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন: ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ!

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৫৭২ বার পঠিত

সাইফুর রাব্বি, চুনারুঘাটঃ চুনারুঘাটে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন, জশনে জুলুছ ও ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ অনুষ্ঠীত হয়েছে।
আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় চুনারুঘাট উপজেলা পরিষদের মোস্তফা শহীদ অডিটোরিয়ামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আহলে সুন্নাতের সভাপতি আব্দুজ জাহির মেম্বার৷

উপস্থিত হয়ে বক্তৃতা প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সহ সভাপতি ও পৌর যুবলীগের আহ্বায়ক এডভোকেট নাজমুল ইসলাম বকুল সহ বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ ও সুন্নী উলামায়ে কেরাম।

সমাবেশ শেষে জশনে জুলুছে মহানবী সাঃ কে নিয়ে ব্যাঙ্গচিত্র করার দায়ে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ অনুষ্ঠীত হয়৷ পরিশেষে জুলুছ অডিটরিয়াম প্রাঙ্গনে পুনরায় মিলিত হলে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সরোজমিনে দেখা গেছে, বিগত বৎসরগুলোর তুলনায় এবারের জশনে জুলুছে ব্যাপক মানুষের জমায়েত হয়েছে। আয়োজক কমিটির পক্ষে একজন বলেন, আমরা সংকট কাটিয়ে বর্ধিত কলেবরে এবার আমাদের অনুষ্ঠানটি আয়োজন করেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com