শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত

চুনারুঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদণ্ড: পুড়ানো হয়েছে ২৬টি ড্রেজার মেশিন

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৩৮৭ বার পঠিত

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় ২৬টি ড্রেজার মেশিন ও প্রায় ৫ হাজার মিটার পাইপ বিনষ্ট করা হয়। গতকাল রোববার বিকেলে উপজেলার পারকুল চা বাগানের পার্শ্ববর্তী স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মিলটন চন্দ্র পাল। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায় :- দীর্ঘদিন ধরে পারকুল চা বাগানের পার্শ্ববর্তী স্থান থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। গোপন সূত্রে খবর পেয়ে রোববার বিকেল ৫টার দিকে অভিযান চালান উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মিল্টন চন্দ্র পাল। এ সময় সেখান থেকে দুইজনকে আটক করেন। পরে আটককৃত আব্দুল করিম (৪০) কে ১ বছর ও কদ্দুস মিয়া (৪০) কে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ২৬টি ড্রেজার মেশিন ও প্রায় ৫ হাজার মিটার পাইপ পুড়িয়ে বিনষ্ট করে ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম। এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মিল্টন চন্দ্র পাল বলেন, এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com