শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

চুনারুঘাটে শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকীতে আওয়ামী যুবলীগের আলোচনা সভা মিলাদ মাহফিল দোয়া অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৬ বার পঠিত

মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল দোয়ার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কে এম আনোয়ার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম।
জানা যায়,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বারবার মৃত্যুর মুখ থেকে আল্লাহর রহমতে বেঁচে গিয়ে আজকে ৭৪ তম জন্মবার্ষিকীতে নতুন বর্ষে পদার্পণ করেন।এই আনন্দ ও দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্যের জন্য ও মহান সৃষ্টি কর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশব্যাপী দলীয় নেতাকর্মী গন দোয়া মাহফিলের আয়োজন করেছে। পাশাপাশি দেশের বিভিন্ন অসহায় দরিদ্র দিনমজুর ও প্রতিবন্ধীদের কে খাবারের ব্যবস্থা করেন।তারা সকলে বলেন জাতির অবিস্মরণীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের বাস্তবে রুপান্তর করতেই আল্লাহ বারবার এই মানবতার মা দেশরত্ন শেখ হাসিনা কে বাঁচিয়ে রেখেছেন।তিনি যেন আগামী দিনগুলো সুস্বাস্থ্যের সাথে সুস্থ ভাবে বেঁচে থাকতে পারেন।
এ সময়ে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল,সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ,সমাজকল্যান বিষয়ক সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী সুমন ও উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি গিয়াস উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান শামীম,সাংগঠনিক সম্পাদক কবির পৌর যুবলীগের আহবায়ক নাজমুল বকুল ও যুগ্ম আহবায়ক লুবন সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ দলীয় নেতৃবৃন্দ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com