বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

চুনারুঘাটে প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮২ বার পঠিত

প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে হবিগঞ্জের চুনারুঘাট নয়ানী গ্রামে মকসুদ আলী অটো রাইস মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল চুনারুঘাটের বিভিন্ন অটো রাইস মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাটের খাদ্য কর্মকর্তা আবুল হোসেন।
সহকারী কমিশনার(ভূমি) মিলটন চন্দ্র পাল বলেন,ধান,চাল প্যাকেট করতে পাটের বস্তা বাধ্যতা মূলক করেছে সরকার। কিন্তু মিল মালিকরা আইন অমান্য করে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করে আইন অমান্য করছে।
তিনি জানান,চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় উপজেলার আমতলি বাজার ও নয়ানী গ্রামের অটো রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মকসুদ আলী অটো রাইস মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com