মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মাধবপুরে হোটেলে হামলা করে মারধোর,ভাংচুর টাকা ও স্বর্ণ লুট

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩৬ বার পঠিত

আবুল হাসান ফায়েজ ॥ হবিগঞ্জের মাধবপুরে হোটেলে হামলা করে ভাংচুর হোটেল মালিক ,তার ছেলে ও পুত্রবধু কে আহত করে টাকাপয়সা, স্বর্ণ লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। আজ শনিবার দুপুরে উপজেলার তেলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হোটেল মালিক স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ করলেও তারা কোন প্রতিকার করেনি। উপজেলার তেলিয়াপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে রুবেল মিয়া জানান, শনিবার দুপুরে তেলিয়াপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে কামাল ও শাহজাহানের নেতৃত্বে একদল লোক তাদের হোটেলে হামলা করে তাদের মারপিট করে। তাদের হামলায় তার স্ত্রী তাছলিমা বেগম(১৯) তার পিতা এরশাদ আলী(৫০) আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় হামলাকারীরা দোকান থেকে নগদ টাকা ও তার স্ত্রীর গলা থেকে স্বর্ণের চেইন নিয়ে গেছে। ঘটনাটি স্থানীয় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ(ইন্সপেক্টর) গোলাম মোস্তফা কে অবগত করা হলেও তিনি কোন প্রতিকার করেনি। পরবর্তীতে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ(ইন্সপেক্টর) গোলাম মোস্তফা জানান, যারা সংঘর্ষ করেছে তারা পরস্পর আত্মীয় স্বজন। বিষয়টি স্থানীয় ভাবে আপোষ নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইকবাল হোসেন জানান, ঘটনাটি শুনেছি । অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com