শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

মাধবপুর পৌর বিএনপির উদ্যোগে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮১ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে পৌর বি,এন,পির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার ১ সেপ্টেম্বর সকাল ১১ টায় মাধবপুর পৌর শহরের বিএনপির দলীয় অফিসে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাধবপুর বিএনপির আহবায়ক আবুল বাশারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল-রনির সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, হাজী ফিরোজ মিয়া, বাবুল হোসেন, টিটু চৌধুরী , সদস্য হাবিবুর রহমান মানিক, উপজেলা যুবদল নেতা মশিউর রহমান মুর্শেদ, যুবনেতা শেখ ইমন, জনি পাঠান, যুবনেতা ইমদাদুল হক সুজন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ জাহান রনি, জুলহাস উদ্দিন রিংকু, যুবনেতা জসিম সিকদার প্রমুখ। তাছাড়া আরও উপস্থিত ছিলেন মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাংবাদিক রাজীব দেব রায়, সাংবাদিক হামিদুর রহমান, সাংবাদিক শেখ জাহান রনি।

অপরদিকে মাধবপুর পৌর বিএনপি শহরের বিএনপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com