মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

চুনারুঘাটে সৃজনশীল মেধাবিকাশের সাধারণ সভা অনুষ্টিত

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৩৭৫ বার পঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাটের শিক্ষামূলক সংগঠন সৃজনশীল মেধাবিকাশের সাধারণ পরিষদ অধিবেশন ও বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার(৭ আগস্ট) বিকাল সাড়ে তিন ঘটিকায় এই অধিবেশন শুরু হয়ে বিরতীহিনভাবে সন্ধ্যা সাড়ে সাত ঘটিকা পর্যন্ত চলে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ সাইফুর রহমান, অধিবেশন পরিচালনা করেন সাঃ সম্পাদক তোফাজ্জল মিয়া৷ এতে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরি পরিষদ সদস্য, সাধারণ পরিষদ সদস্য। এতে কার্যকরি পরিষদ সদস্য রিপোর্ট পেশ করেন ও এর তাৎপর্যপূর্ণ আলোচনা করেন। রুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীতের পাশাপাশি বাজেট উত্থাপন করেন সৃজনশীল মেধাবিকাশের অর্থ সম্পাদক শহীদুল হাসান সোহাগ৷ তিনি বাহাত্তর হাজার দুইশত পাঁচাত্তর টাকার বাজেট ঘোষণা করেন। সভায় বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন সৃজনশীল মেধাবিকাশ কোন বিতর্কিত সংগঠন নয়৷ সৃজনশীল মেধাবিকাশের মতো গঠনশীল সংগঠন খুব কমই আছে৷ এর সাংগঠনিক নিয়ম ও শ্রেণীবিন্যাস, কর্মসূচি ও স্বচ্ছতা নজর কারার মতো৷ অন্যান্য সংগঠনকে সৃজনশীল মেধাবিকাশ কে অনুসরণ করতে অনুরোধ করেন নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন সহ সাঃ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক সুলাইমান আহমেদ, প্রচার সম্পাদক আমিনুল হাসনাত ফাহিম, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মানষ দেব, তথ্য প্রযুক্তি সম্পাদক সৌরভ মোহাম্মদ, নির্বাহী সদস্য তারেক খান, সজীবুল ইসলাম সজীব, সদস্য- জুয়েল, নাফলু, নয়ন, ফয়েজ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com