মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

জোবায়ের আল রাফির অকাল মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৩৭৪ বার পঠিত

মোঃ মিজানুর রহমান ॥ চুনারুঘাট উপজেলার শেকড় সামাজিক সংগঠনের সদস্য জোবায়ের আল রাফির অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলার বিভিন্ন সামজিক সংগঠনের ২৮ আগস্ট শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ শোক প্রকাশ করেন ধামালি চুনারুঘাট, এসো পাশে দাড়াই সামাজিক সংগঠন, সৃজনশীল মেধা বিকাশ, ৭নং ওয়ার্ড ১০নং মিরাশী ইউ/পি যুব সংঘ, মিরাশী সমাজ কল্যাণ যুব সংঘ। এছাড়া শেকড় সামাজিক সংগঠনের উদ্যোগে শেকড় সদস্য জোবায়ের আল রাফির অকাল মৃত্যুতে শোক সভা পালিত হয়েছে। মিরাশী ইউনিয়ন শেকড় আহব্বায়ক যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট দানবীর সৈয়দ রাশেদ আহমেদের সার্বিক সহযোগিতায় মিরাশী ইউনিয়ন পরিষদ হল রুমে শেকড় সামাজিক সংগঠন এর সভাপতি একে এম নুরুজ্জামান তরফদার স্বপন এর সভাপতিত্বে ও শেকড় ৬নং সদর ইউনিয়ন সমন্বয়ক ফয়সল আহমদ তুষার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক কাওছার আহমদ তালুকদার। বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জুনাইদ আহমদ চৌধুরী, ৮নং সাটিয়াজুরী ইউনিয়নের মাওলানা আমান উল্লাহ, ৯নং রানীগাও ইউনিয়নের মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, ১০নং মিরাশী ইউনিয়নের মোঃ আলা উদ্দিন, জাবেদ রহমান, এস এম মিজান, মাষ্টার বশির আহমদ, মাষ্টার কচির আহমদসহ উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত শেকর নেতৃবৃন্দ। সভায় সদ্য প্রয়াত মেধাবী ছাত্র জোবায়ের আল রাফির বিদেহী আত্মার শান্তির কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অশ্রু সিক্ত নয়নে রাফির রিয়াজুল জান্নাহ নসীব কামনা করেন সকলে। শোকহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সাপ্তাহিক প্রথমসেবা পত্রিকার সম্পাদক, সাংবাদিকবৃন্দ ও প্রথমসেবা পরিবার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com