মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

হবিগঞ্জে করোনায় পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তার মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৪৮০ বার পঠিত

ডেস্কঃ হবিগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা সোহরাব আলীর (৬৭) মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের শেখ হাসিনা মেডিকেল কলেজ ভবনের করোনা আইসোলেশন সেন্টারে তার মৃত্যু হয়। মৃত সোহরাব আলী হবিগঞ্জ শহরের বানিজ্যিক এলাকার মৃত ছুরত আলীর ছেলে। তার গ্রামে বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার চিরি গ্রামে। তিনি হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আরএমও ডা. শামীমা আক্তার জানান, শুক্রবার সন্ধ্যায় করোনায় আক্রান্ত রোগী সোহরাব আলীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের শেখ হাসিনা মেডিকেল কলেজ ভবনের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। এর পুর্বে ২০ আগস্ট তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
আরএমও আরো জানান, করোনা ছাড়াও সোহরাব আলী নামে ওই ব্যক্তির ডায়বেটিস, হার্ট ও প্রেসার জনিত সমস্যা ছিল। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১২ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com