মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চেয়ারম্যানের পুত্র কলেজ ছাত্র রাফির মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৪১৮ বার পঠিত

মোঃ মিজানুর রহমান : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনয়নের সাবেক চেয়ারম্যানের ছেলে কলেজ ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
গতকাল মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংবাদ ভাইরাল হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীরা জানায়, মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আইয়ূব আলী তালুকদার ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেজিয়া পারভীন রানীর ছোট ছেলে জুবায়ের আহমদ রাফি (১৯) গত কাল বেলা সাড়ে তিনটায় গাতাবলায় গ্রামের নিজ বাড়িতে গোয়াল ঘরের পাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
রাফি নরসিংদীর আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। সে ছিল অত্যেন্ত মেধাবী ছাত্র। তার মৃত্যুর খবর এলাকায় ও সামাজিত যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকার বন্ধু বান্ধব আত্বীয় স্বজনরা তাকে একনজর দেখার জন্য বাড়িতে ভীড় জমায়। আজ সকাল ১১ ঘটিকায় জানাজা শেষে তাকে পারিবারিক কবস্হানে দাফন করা হয়। এলাকায় এখন ও শোকের মাতম বিরাজ কর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com