বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

মাধবপুরে ইয়াবা-গাজাসহ আটক ৮ ॥ দুই জনের ৬ মাসের কারাদন্ড

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৪১২ বার পঠিত

মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুরে ইয়াবা, গাঁজা ব্যবসায়ীসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সকালে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ সুনামগঞ্জ জেলার ছাতক থানার মৃত রজব আলীর ছেলে শিবলুকে (২৫) আটক করে। এর আগে- ৩৩ পিস ইয়াবাসহ উপজেলার নয়াপাড়া এলাকার অলি উল্লাহের ছেলে পাবেলকে (২১) আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়। এছাড়াও রোববার গভীররাতে উপজেলার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৪ আসামী ও নিয়মিত মামলার ২ জনকে আটক করে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন আসামীদের আটক ও মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন- অপরাধীদের বিরুদ্ধে মাধবপুর থানা পুলিশের অভিযান অব্যাহতভাবে চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com