মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

বিদেশ যেতে করোনা সার্টিফিকেট নেবেন যেভাবে

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৪৫৩ বার পঠিত

প্রথমসেবা ডেস্ক : সরকারী নির্দেশ অনুযায়ী আগামী ২৩ জুলাই হতে বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশ গমনকারী সকল এয়ারলাইন্সের যাত্রীদের কোভিড পরীক্ষার সনদ বাধ্যতামূলক। গত ১২ জুলাই অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় বিদেশ গমনেচ্ছু যাত্রীদের কোভিড-১৯ মুক্ত সনদ নিয়ে বিদেশ গমনের সিদ্ধান্ত গৃহীত হয়। সে কারণে বিদেশ গমনেচ্ছু সম্মানিত যাত্রীগণকে সরকার ঘোষিত কোভিড -১৯ পরীক্ষা সংক্রান্ত নিম্নরূপ নির্দেশনাবলী প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো:
১। বিমান যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোন নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘন্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে;
২। নমুনা প্রদানের সময় যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে;
৩। বিদেশ গমনেচ্ছু যাত্রীরা কোভিড-১৯ পরীক্ষার নিমিত্তে নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন;
৪। নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন;
৫। বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩৫০০/- টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০/- টাকা ফি প্রদান করতে হবে।
নিম্নে বর্নিত ১৬টি সরকারি হাসপাতাল / প্রতিষ্ঠানে কোভিড টেস্ট করাবেন:
১. শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল।
২. বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজ, চট্টগ্রাম।
৩. কক্সবাজার মেডিকেল কলেজ ( আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরি)।
৪. কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা।
৫. ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, ঢাকা।
৬. ইনস্টিটিউট অব পাবলিক হেলথ, ঢাকা।
৭. ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ এন্ড সোশাল মেডিসিন, ঢাকা।
৮. নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, নারায়ণগঞ্জ।
৯. খুলনা মেডিকেল কলেজ, খুলনা।
১০. কুষ্টিয়া মেডিকেল কলেজ, কুষ্টিয়া।
১১. ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
১২. শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া।
১৩. রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।
১৪. এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর।
১৫. রংপুর মেডিকেল কলেজ, রংপুর।
১৬. সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com