মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

ঈদুল আযহাতেও চলবে ট্রেন, টিকেট পাওয়া যাবে অনলাইনে

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪৫৯ বার পঠিত

ঈদুল আজহাতে সীমিত পরিসরে চালু থাকবে ট্রেন। তবে টিকিট বিক্রি হবে শুধুমাত্র অনলাইনে। এমন কথাই জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শনিবার (১৮ জুলাই) গণমাধ্যমে এ কথা জানান তিনি।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, করোনার সংক্রমণ রোধে ঈদ উপলক্ষে বাড়তি যাত্রী বহনের কোনো পরিকল্পনা নেই রেলের, চলবে স্বাস্থ্যবিধি মেনেই। এছাড়া ঢাকা বিমানবন্দর, গাজীপুর, জয়দেবপুর, টঙ্গীসহ কয়েকটি স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা হবে। আর টিকিট বিহীন কোনো যাত্রী যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে সে কাজের সবশেষ অবস্থাও পরিদর্শন করেন রেলমন্ত্রী।
মন্ত্রী আরো বলেন, ‘টিকেট ছাড়া যাত্রীরা যা‌তে স্টেশনে প্রবেশ কর‌তে না পা‌রে সেজন্য দেশের বড় স্টেশ‌নগু‌লো‌তে নিয়ন্ত্রণ বেড়া (এক্সেস কন্ট্রোল) দেয়ার প্রকল্পের কাজ চলছে’। এ সময় মন্ত্রী বিমান বন্দর রেল স্টেশনের প্ল্যাটফর্ম সংস্কার কাজ ও স্টেশনের সীমানা ঘেরার নির্মাণ কাজ পরিদর্শন করেন। স্টেশনটিতে প্লাটফর্মের ও ট্রেনের উচ্চতার সাথে সমন্বয় করার কাজ চলছে।
এরপর মন্ত্রী গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী ব‌লেন, জয়দেবপুর থেকে ঈশ্বরদী ও জামালপুর পর্যন্ত ডাবল লাইন হবে। এছাড়া ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত ৪র্থ লাইন এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে। ডাবল লাইনের কাজ শেষ হলে ঢাকার মধ্যে অধিক সংখ্যক ট্রেন চালা‌নো যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com