বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের শীর্ষ মাদক কারবারি ফিরোজ মিয়া গ্রেফতার, চুনারুঘাটে স্বস্তি দুদক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চুনারুঘাটে পাহাড়ি ঢলে ব্রিজে ধস, ২ চা বাগানের সঙ্গে যোগাযোগ বন্ধ চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে পিসিআর ল্যাব ও সেবা বাড়াতে প্রতিমন্ত্রীর ডিও লেটার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার একমাত্র চিকিৎসাকেন্দ্র ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পিসিআর ল্যাব (PCR Lab) ও আইসিইউ (ICU) স্থাপনসহ বিভিন্ন সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ডিও লেটার প্রদান করেছেন চুনারুঘাট-মাধবপুর আসনের সাংসদ ও প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রুকন উদ্দিন স্বাক্ষরিত প্যাডে অনুমোদন দিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করা হয়।
জানা যায়, হবিগঞ্জবাসীর প্রাণের দাবি ছিল হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের প্রয়োজনীয় স্থাপনা ও জনবল নিয়োগসহসহ সেবা চর্চার মান বৃদ্ধি। জেলাবাসীর এসব দাবি পূরণের লক্ষে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি যথাযথ পদক্ষেপ নেন। তিনি হবিগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে পিসিআর ল্যাব (PCR Lab) ও আইসিইউ (ICU) স্থাপন, তিনটি টি পদ আরএমও, সিনিয়র কনসাল্টেন্ট (ইএনটি) সিনিয়র কনসাল্টেন্ট (চক্ষু) ডাক্তার নিয়োগ, এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাফি মেশিনও প্রয়োজনীয় জনবল সরবরাহের জন্য এ ডিও লেটার প্রদান করেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি জানান- আমার দায়িত্ব ও পরিধি ব্যাপক। তবুও নিজ এলাকার মানুষের জন্যে আমি সর্বদাই প্রস্তুত। আশা করি হবিগঞ্জের স্বাস্থ্যসেবা আরো এগিয়ে যাবে এবং সবাই মানসম্পন্ন সেবা পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com