বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের শীর্ষ মাদক কারবারি ফিরোজ মিয়া গ্রেফতার, চুনারুঘাটে স্বস্তি দুদক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চুনারুঘাটে পাহাড়ি ঢলে ব্রিজে ধস, ২ চা বাগানের সঙ্গে যোগাযোগ বন্ধ চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বানিয়াচংয়ে মায়ের সাক্ষীতে মাদকসেবীর কারাদণ্ড

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৪০৭ বার পঠিত

বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচংয়ে মানিক নামের এক মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মানিকের মা আদালতে হাজির হয়ে ছেলের বিরুদ্ধে স্বাক্ষী প্রদান করে তার সাজা নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় উপজেলার ইকরাম গ্রামে মাদকদ্রব্য সেবন ও রাখার অপরাধে মৃত মহরম আলীর ছেলে মানিক মিয়া (১৮)কে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)গ ধারা লঙ্ঘন করার অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বানিয়াচং থানার এসআই সোহেল আহম্মেদ এবং সুজাতপুর পুলিশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ধ্রুবেশ চক্রবর্ত্তী ও সঙ্গীয় ফোর্স।
অন্যদিকে এই ভ্রাম্যমাণ পরিচালনা করে আসার পথে উপজেলা সদরের জাতুকর্ন ঈদ বাজারে ভেজালবিরোধী ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় ঈদগাহ বাজারের ফার্মেসি ব্যবসায়ী লিটনকে ১ হাজার টাকা, গ্যানিংগঞ্জ বাজারের ষ্টেশনারী ব্যাবসায়ী রবিউল মিয়াকে এক হাজার টাকা, বড় বাজার শহিদমিনারের সামনে বাপ্পী মেডিক্যাল হলের হাসমত আলীকে তিন হাজার টাকা, আল মদিনা বেকারির মুবাশ্বির মিয়াকে ৫ শত টাকা, সাব-রেজিস্ট্রার অফিস রোডের স্টেশনারী ব্যবসায়ী সুহেল মিয়াকে ৫শত টাকাসহ মোট ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন একই আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com