বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম

মাধবপুরে করোনার ভাইরাসের সুযোগে বালু রমরমা ব্যবসা: রহস্যজনক কারণে প্রশাসন নীরব

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৪১০ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরুতেই বালু খেকোদের রমরমা ব্যবসা শুরু হয়েছে। রবিবার ১২ (জুলাই) উপজেলা ঘুরে সরেজমিনে দেখা যায়,উপজেলার কোথাও ইজারা না থাকলেও বালু উত্তোলন বন্ধ হয়নি। সীমনা ছড়া থেকে অবাধে,ট্রাক, নৌকা ও ড্রেজারের মাধ্যমে বালু তোলার ধুম চলছে। বালু তোলার নিয়ম নীতি উপেক্ষা করে বালু তোলার ফলে সীমনা ব্রীজ ভেঙ্গে পড়েছে। অসহনীয় দূর্ভোগ পোহাচ্ছে এলাকার লাখো মানুষ। চৌমুহনী তে রাতের আধারে বালুবাহী ট্রাক চলাচল করছে নির্দ্বিধায়। ফলে কোটি কোটি টাকার রাস্তা ভেঙ্গে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। আন্দিউড়া ইউনিয়নের বোয়ালিয়া নদীতে একাধিক শক্তিশালী ড্রেজার মেশিন স্থাপনের ফলে ভেঙ্গে যাচ্ছে এলাকার একমাত্র স্লুইসগেট। ফলে হাজার হাজার হেক্টর জমি সেচের জন্য সমস্যায় পড়বে। বার বার প্রশাসনকে জানানোর পরও টনক নড়ছে না। রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছেন। ২/১ টি ভ্রাম্যমান করে তাদের দায়িত্ব শেষ করেছেন।এতে জনমনে নানান প্রশ্ন।
অচিরেই বালুখেকোদের দৌরাত্ম্য না কমলে ভেঙ্গে পড়বে এলাকার যোগাযোগ ব্যবস্থ। ক্ষতিগ্রস্থ হবে কয়েক হাজার কৃষক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com