মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

মাধবপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বান্ধবী সহ ব্যবসায়ী নিহত

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৪০১ বার পঠিত

আবুল হাসান ফায়েজ ,মাধবপুরঃ- হবিগঞ্জের মাধবপুরে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে বান্ধবী সহ এক ব্যবসায়ী মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।
আজ শনিবার ১১জুলাই সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার করড়া গ্রামের নিকট এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার লালমিয়া চর গ্রামের সৈয়দ আলীর ছেলে ইমন মিয়া(২৬)ও তার বান্ধবী জান্নাত আক্তার (২৪) ইমন ঢাকার উত্তরায় একটি শপিং মহলে ডিএসএলআর ক্যামেরার ব্যাবসা করতেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক মনিরুজ্জান সত্যতা নিশ্চিত করেছেন।
রুবেয়া রুশেনা নামে তাদের এক সফর সঙ্গী জানান, ৯ জুলাই তারা কয়েক জন বন্ধূ বান্ধব মিলে ঢাকা থেকে মোটর সাইকেল যোগে শ্রীমংগলে ঘুরতে আসে। আজ তারা ঢাকায় ফেরার পথে উল্লেখিত এলাকায় পৌছলে ইমন মোটর সাইকেল দ্রুত গতি চালানোর সময় রাস্তায় একটি উচু জায়গা উঠে যায়। এসময় মোটর সাইকেল আরোহী তার বান্ধবী জান্নাত ও ইমন ছিটকে রাস্তায় পড়ে যায়।এতে ঘটনাস্থলে জান্নাতের মৃত্যু হয়। ইমন কে আশংকা জনক অবস্থায় মাধবপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক ডাঃ অদিতি রায় মৃত ঘোষনা করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌহিদুল ইসলাম জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্বার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com