শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

মুজিব বর্ষ উপলক্ষে মাধবপুর উপজেলা কৃষকলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৪০১ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সারাদেশের মতো ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ এই শ্লোগান নিয়ে এবং মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মাধবপুর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক জামাল উদ্দিন। এ উপলক্ষে বুধবার (৮ জুলাই) মাধবপুর উপজেলা আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর- শাহপুর রাস্তা পাশে বৃক্ষরোপণ শুরু হয়। এরপর বিভিন্ন স্থানে ফলদ, বনজ গাছের চারা রোপণ করা হয়।
মাধবপুর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক জামাল উদ্দিন জানান, মুজিববর্ষ উপলক্ষে মাধবপুর উপজেলা কৃষকলীগ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসাবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কে বৃক্ষরোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে থানা ও ইউনিয়নগুলোতেও এ অভিযান চলবে। উপজেলায় এই কর্মসূচি তিন মাস অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন- কৃষকলীগ নেতা মো: শামীম রেজা, পৌর ছাত্রলীগ নেতা তুহিন রহমান, মো: রাহিম মিয়া,মো: জাকির হুসেন,মো: ইমন মিয়া সহ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com