শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন

চুনারুঘাটে বিপুল পরিমান ভারতীয় চোরাই চা পাতা আটক

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৩৯৩ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের চুনারুঘাটে বিজিবি’র ৩টি পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় চোরাই চা পাতা আটক করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গাজীপুর ইউনিয়নের গনকীরপাড় গ্রামের ইউসুফ মিয়া, আবুল হোসেন ও আবুল কাশেমের বাড়ি থেকে প্রায় ১৫ লাখ টাকার চা পাতা আটক করা হয়।
এলাকাবাসি ও বিজিবি সুত্র জানান, রবিবার (২৮ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৫৫ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সামিউন নবী চৌধুরীর সামি’র নেতৃত্বে গানকীরপাড় গ্রামের ইউসুফ, আবুল ও কাশেমের বাড়িতে অভিযান চালায় বিজিবি।
এ অভিযানে ইউসুফের বাড়ি থেকে ৩০ বস্তা, আবুল মিয়ার বাড়ি থেকে ২৫ বস্তা ও কাশেমের বাড়ি থেকে ২০ বস্তা চা পাতা আটক করা হয়। আটক মালামালের জব্দ তালিকা চলছে। তবে এলাকাবাসীরা বলছেন, আটক চা পাতার মুল্য কমপক্ষে ১৫ থেকে ১৬ লাখ টাকা হবে।
এ দিকে চা পাতা ব্যবসায়ীরা বলেন, এটা দেশীয় চা পাতা। এ পাতাগুলো তারা নিলামে কিনেছেন। তাদের কাছে বৈধ কাগজ পত্র আছে।
কাগজপত্রে বিষয়ে লেঃ কর্নেল সামি বলেছেন, কাগজপত্র যাছাই বাছাই করে যদি এর সত্যতা পাওয়া যায় তাহলে ব্যবসায়ীদের কোন অবস্থাতেই হয়রানী করা হবে না। তিনি আরো বলেন, ইউসুফ ভারতীয় চোরাই চা পাতা ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com