বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ

বানিয়াচংয়ে প্রেসক্লাবের জায়গা ও বহুতল ভবন হবে : এড. আব্দুল মজিদ খান এমপি

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৪৪৭ বার পঠিত

দি‌লোয়ার হোসাইন , বানিয়াচং : বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-২ আসনের এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান বলেছেন, সংবাদপত্র হলো রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। জনপ্রতিনিধিরা যেভাবে সমাজ এবং দেশ উন্নয়নের জন্য কাজ করেন, ঠিক তেমনিভাবে সাংবাদিকরাও সেভাবে কাজ করেন। সমাজে যা ঘটে তা সংবাদ পত্রের মাধ্যমে আমরা জানতে পারি। সংবাদ পত্রের সাথে জড়িত ব্যক্তিরা বিবেকের দায়বদ্ধতা থেকে যদি কাজ করেন তাহলে কম বেশি নয়, যা বাস্তব তাই কলমের আঁচরে ফুটিয়ে তুলতে হবে। বাস্তবতা থেকে কমবেশি করা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্যে পড়ে না।
একটি জনপদের ইতিহাস-ঐতিহ্য কেমন তা সেখানকার সাংবাদিকদের লেখনীর মাধ্যমে ফুটে ওঠে। তাই সাংবাদিকদের সে দিকেও মনোনিবেশ করতে হবে। তিনি আরও বলেন, বানিয়াচংয়ে প্রেসক্লাব ছিল ত্রি- ধারায় বিভক্ত। অনেকেই চেষ্টা করেছেন তাদের ঐক্যবদ্ধভাবে একটি প্লাটফরমে আনার। আমি নিজেও চেষ্টা করেছি। তা সফল হয়নি। কিন্তু সম্প্রতি আমাদের কৃতি সন্তান জাতীয় প্রেসক্লাবের সদস্য সাখাওয়াত কাওছারের ঐকান্তিক প্রচেষ্টায় সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি প্লাটফরমে এসেছেন। এতে আমি অত্যন্ত আনন্দিত। বৃহত্তর স্বার্থে সাংবাদিকদের বিবদমান সমস্যা যেহেতু নিরসন হয়েছে, সেহেতু প্রেসক্লাবের জায়গা এবং বহুতল ভবন হবে। রোববার (২১ জুন) বিকাল ৬টায় হবিগঞ্জস্থ নিজ বাসভবন বাঁধন কুটিরে বানিয়াচংয়ে নবগঠিত ঐক্যবদ্ধ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সাক্ষাতে তিনি এসব কথা বলেন। এ সময় বানিয়াচং ঐক্যবদ্ধ প্রেসক্লাব ২০২০-২১ সেশনের সভাপতি মোশাহেদ আলী শাহেদ ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, ২০২১-২২ সেশনের সভাপতি ইমদাদুল হোসেন খান ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সুমন এবং প্রেসক্লাবের উপদেষ্টা প্রবীন সাংবাদিক মোতাব্বির হোসেনসহ সাংবাদিক নেতৃবৃন্দ এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বানিয়াচংয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com