বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

রেড জোনে কঠোর অবস্থানে চুনারুঘাট উপজেলা প্রশাসন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৩৪৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ কর্তৃক চুনারুঘাট উপজেলাকে ইতোমধ্যে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত জোন ভিত্তিক নির্দেশনায় উল্লিখিত রেড জোন ঘোষিত এলাকায় মুদি দোকান, ফার্মেসি, নিত্যপ্রয়োজনীয় দোকান ব্যতীত অন্য সকল দোকান সর্বক্ষণ বন্ধ থাকবে। রেড জোন ভুক্ত এলাকায় যেকোনো ধরনের যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অমান্য করায় চুনারুঘাট পৌর এলাকা, আমতলী বাজার, কাচুয়া বাজার, শাকির মোহাম্মদ বাজার, শ্রীকুটা বাজার, দুর্গাপুর বাজার, শায়েস্তাগঞ্জ মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মিলটন চন্দ্র পাল এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান খান, জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ। সার্বিক সহযোগিতায় ছিল অফিসার-ইন-চার্জ চুনারুঘাট থানা শেখ নাজমুল হক এবং চুনারুঘাট থানা পুলিশের দুইটি দল। সর্বমোট ৩৩ টি মামলায় ৬০,৪০০/- টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
জনগণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণে ব্যারিকেডগুলো কার্যকর করণে সার্বিক নেতৃত্বে ছিলেন পৌর মেয়র জনাব নাজিমউদ্দিন শামসু। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সহযোগিতায় ছিলেন কাউন্সিলরগণ এবং তরুণ স্বেচ্ছাসেবকগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সত্যজিত রায় দাশ বলেন, বিনা প্রয়োজনে কেউ রেড জোন ভুক্ত এলাকায় প্রবেশ করার চেষ্টা করবেন না। সরকার প্রণীত সকল নিষেধাজ্ঞা সবাইকে মেনে চলার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে, অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com