বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

মাধবপুরে এক বিদ্যালয়ের শিক্ষকের ওপর হামলা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৪২৩ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি : কবি কাজী কাজের নেওয়াজ শিক্ষকের মর্যাদা কবিতায় লিখেছেন, আজ হতে চির উন্নত হল শিক্ষা গুরুর শির সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর কবিতায় কবি শিক্ষককে মযার্দার আসনে স্থান দিলেও এখন আমাদের সমাজ ব্যবস্থায় শিক্ষককে অপমান, অপদস্থ লাঞ্চিত হয়রানী ও খুনের ঘটনা ঘটছে।ঠিক তেমনি হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ধর্মঘর ইউনিয়নের শোয়াবই গ্রামের বাসিন্দা একই এলাকা দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্য্লায়ের প্রধান শিক্ষক আমিনূল ইসলাম ও তার পরিবারের ওপর স্থানীয় একটি প্রভাবশালী মহল দফায় দফায় হামলা ও মালামাল লুন্ঠনের ঘটনা ও হত্যার হুমকি দিয়ে চলেছে অসহায় শিক্ষক ২০ জনের বিরুদ্ধে গত ২৬ এপ্রিল থানায় মামলা করলেও পুলিশ এখন পর্যন্ত কোন এফআইআর ভূক্ত আসামী গ্রেফতার করেনি।
শিক্ষক মামলা করায় আসামীরা উল্টো শিক্ষক ও তার পরিবারের ওপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে। গত ১৭ জুন আসামীরা শিক্ষকের বাড়িতে আবার হামলা করেছে। প্রধান শিক্ষক আমিনূল ইসলাম বলেন, স্থানীয় এক যুবলীগ নেতার ইন্ধনে শোয়াবই গ্রামের একটি প্রভাবশালী মহল আমার বাড়ির ওপর দিয়ে জোর পূর্বক রাস্তা নির্মান করতে চায়। এতে আমি বাধা দিলে গত ১৪ এপ্রিল আসামীরা আমি, আমার স্ত্রী, কলেজ পড়–য়া ছাত্র শামীম ওসমানের ওপর আঘাত করে। এতে আমার ছেলে শামীম ওসমানের একটি চোখ নষ্ট হওয়ার পথে।
এ ঘটনায় আমি থানায় আসামীদের নাম উলে­খ করে মামলা করলেও পুলিশ এক জন আসামীকেও গ্রেফতার করেনি। মামলা করায় আরো পেরোয়া হয়ে আমাদের ওপর হামলা করেছে। বাড়ি ঘরে আগুন পর্যন্ত দিয়েছে। তারা প্রতিনিয়ত আমার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে। আমাদের জীবন এখন সংকটাপন। আমরা এখন অসহায় হয়ে পড়ছি। মামলার তদন্ত কর্মকর্তা এস আই কামরুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com