শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন

নবীগঞ্জে দুর্বৃত্তদের দেয়া আগুনে ৫টি গরু ও একটি ঘর পুড়ে ছাই

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৫২২ বার পঠিত

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে দুর্বৃত্তদের দেয়া আগুনে ৫ টি গরু ও একটি আধাপাকা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পৌরসভার ৬ নং ওয়ার্ড চরগাঁও এলাকার বাসিন্দা মোঃ আলকাছ মিয়ার গোয়াল ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় আগুনের লেলিহান শিখা আশপাশের মানুষ দেখতে পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটিদল এসে আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষণে ৫ টি গরু আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়।
এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে পূর্ব শক্রতার জের ধরে এমনটি হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। এদিকে, খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে আলকাছ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার সাথে বিরোধ থাকতে পারে সেটা ভিন্ন কথা। কিন্তু কে বা কারা ৫টি গবাদিপশুকে আগুনে পুড়িয়ে দেয়া এবং আমার ঘর জ্বালিয়ে দিয়েছে এতে আমার ক্ষতি হয়েছে প্রায় ৫ লক্ষাধিক টাকা। এব্যাপারে আমি নবীগঞ্জ থানার জিডি করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com