শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান রামকৃষ্ণ সরকারের মৃত্যুতে অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহারের শোক এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন

গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে:মাধবপুরের ধর্মঘরে মাদকের ভয়াল থাবা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৩৬৪ বার পঠিত

শেখ জাহান রনি মাধবপুর প্রতিনিধি: করোনাভাইরাসের চলমান সংকটের সময়েও হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকায় মাদক কারবার বন্ধ নেই। অতীতের চেয়ে রেকর্ড ভেঙে চলছে মাদকের জমজমাট ব্যবসা। মাদক কারবারিরা ধর্মঘর মনতলা রোডের বিভিন্ন পয়েন্টে লোক নিয়োগ করে রেখেছেন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান মাদক বিক্রেতাদের কাছে মোবাইল ফোনে পৌঁছে দেয়।ধর্মঘর এলাকার দায়িত্বে রয়েছে কাশিমনগর পুলিশ ফাঁড়ি। বর্তমানে এখানে পর্যাপ্ত জনবলও রয়েছে। একজন পরিদর্শক, দুজন এসআই, দুজন এএসআই, একজন এটিএসআই। অন্যদিকে ধর্মঘর এলাকার মালনঞ্চপরে রয়েছে একটি বিজিবি ক্যাম্প। মাঝে মাঝে মাদকের চালান আটক করা হলেও মাদকের গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে রয়ে যায়।মাদকের মূল গডফাদারদের আটক না করার কারণেই মাদকের কারবার প্রতিদিন বেড়েই চলছে। এলাকার জনমনে নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে। মাঝে মাঝে মাদকের চালান আটক হলেও আসামি পাওয়া যায়নি বলে মাদকদ্রব্যকে পরিত্যক্ত দেখানো হয়। আইন প্রয়োগকারী সংস্থার কাছে মাধকের কোনো তথ্য দেয়া হলে তা পৌঁছে যায় মাদক কারবারিদের কাছে, এমন অভিযোগ এলাকার অনেকের।
মাধবপুর থানার ওসি তদন্ত গোলাম দস্তগীরর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাদকের গডফাদারদের তালিকা সংগ্রহ করে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার চেষ্টা করব। ধর্মঘর বিজিবি ক্যাম্প কমান্ডার আবু বক্কর বলেন, আমি নতুন যোগদান করেছি। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি। মাদক বৃদ্ধি পেয়েছে শুনেছি, আমি ব্যবস্থা নেবো। মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোরশেদ আলম জানান, মাদক জোন ধর্মঘরের দায়িত্ব দিয়েছেন এসআই কামরুল ইসলামকে ওসি সাহেব। আমার দায়িত্ব নয়, আমি মাঝে মাঝে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধ দেখি। তিনি বিষয়টি এড়িয়ে গেলেও ধর্মঘর ইউনিয়নের মাদক মামলা তদন্ত করতেছে। ধর্মঘর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মামুনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, যারা মাদক ব্যবসা করে আমরা জানি, আমাদের জন্য একটু সমস্য, কারণ আমরা জনপ্রতিনিধি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com